ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউটিউব চ্যানেল ‘সাবস্ক্রাইব’ করে সাড়ে ১০ লাখ টাকা খোয়ালেন তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৯, ৮ এপ্রিল ২০২৩
ইউটিউব চ্যানেল ‘সাবস্ক্রাইব’ করে সাড়ে ১০ লাখ টাকা খোয়ালেন তরুণী!
ছবি: প্রতীকী

বাড়িতে বসেই অর্থ উপার্জন করুন। গৃহবধূ, অবসরপ্রাপ্ত কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ। এমন পোস্টার ছড়িয়ে-ছিটিয়ে থাকে দেওয়াল জুড়ে। মোবাইলেও প্রায়শই এমন প্রলোভন দেখিয়ে মেসেজ আসে। হোয়াটসঅ্যাপে এমনই একটি মেসেজ দেখে কাজের জন্য আবেদন করে ৮ লাখ ২০ হাজার রুপি (১০ লাখ ৫৩ হাজার টাকা) খুইয়েছেন এক তরুণী।

ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগ্রামের। সামান্য পরিশ্রম করেই টাকা উপার্জন করা যাবে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ দেখেই আবেদন করেছিলেন কর্নাটকের বাসিন্দা সরিতা এস নামের এক তরুণী। তবে কর্মসূত্রে তার বর্তমান ঠিকানা গুরুগ্রাম।

কাজের জন্য আবেদন করার তাকে অনুরোধ করা হয় ৫০ টাকার বিনিময়ে ইউটিউবের একটি চ্যানেলের গ্রাহক হতে। উল্টো দিকে থাকা একটি ‘গ্লোবাল মার্কেটিং সংস্থা’-র এইচআরের পরিচয় দেয়া এক ব্যক্তি তাকে জানান, সব প্রক্রিয়া সম্পূর্ণ হলেই তিনি কাজ করতে পারবেন। মেসেজ এবং ফোনে দেয়া তথ্যের ভিত্তিতে ওই তরুণী পর পর দু’টি ইউটিউব চ্যানেল ‘সাবস্ক্রাইব’ করেন।

Advertisement

আরো পড়ুন>> প্রেমিকাকে বিয়ে না করতে সেচ্ছায় জেলে গেল প্রেমিক

পুলিশ জানিয়েছে, ঘটনার পর লালিয়া নামের এক তরুণী সরিতার টেলিগ্রাম অ্যাকাউন্টের আইডি জানতে চান। তার পর তাকে একটি গ্রুপে যুক্ত করে দেয়া হয়। শেষে তাকে একটি কাজ করতে দেয়া হয় এবং বলা হয়, কাজটি শেষ হলেই তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। কিন্তু এ কাজ করতে গিয়ে উল্টো ৮ লাখ ২০ হাজার রুপি হাতিয়ে নেয়া হয় বলে তরুণীর অভিযোগ।

ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পরে সাইবার ক্রাইম শাখায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মানেসর পুলিশ।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!