শুক্রবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারে বিপরীতে রুশ মুদ্রাটি পতন হয়ে দাঁড়িয়েছে ৮২ রুবলে। অর্থাৎ এখন এক মার্কিন ডলার কিনতে হলে ৮২ রুবল খরচ করতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমাদেশগুলো। এতে কিছুটা দুর্বল হয়ে পড়েছে রুশ অর্থনীতি।
.png)
আরো পড়ুন>> ইমরান খানের বিরুদ্ধে আরো একটি মামলা
চলতি বছরের শুরুর দিকে রাশিয়া জানিয়েছে, ২০২২ সালে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে দুই দশমিক এক শতাংশ। যদিও পূর্বাভাস ছিল দেশটির অর্থনীতি কমতে পারে ১৫ শতাংশ।
এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। বেইজিং সফররত ফরাসি প্রেসিডেন্ট জিনপিংয়ের উদ্দেশে বলেছেন, আমি জানি, রাশিয়ার শুভবুদ্ধির উদয় ঘটাতে এবং সবাইকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে আপনার ওপর ভরসা করতে পারি। আর জিনপিং বলেছেন, বিশ্বশান্তি রক্ষার ‘দায়িত্ব ও সামর্থ্য’ রয়েছে চীন এবং ফ্রান্সের।
যদিও মস্কো বলছে, এখন পর্যন্ত ‘শান্তিপূর্ণ মীমাংসার কোনো লক্ষণ নেই’ এবং তাদের আক্রমণ অব্যাহত থাকবে। এবং ইউক্রেন পিছু না হটলে কোনোভাবেই যুদ্ধ বন্ধ করবে না ভ্লাদিমির পুতিন।
সূত্র: মস্কো টাইমস