ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিকিমে ভয়াবহ তুষারধস, ৭ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৮, ৪ এপ্রিল ২০২৩
সিকিমে ভয়াবহ তুষারধস, ৭ পর্যটক নিহত
ছবি: সংগৃহীত

ভারতের সিকিমে ভয়াবহ তুষারধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর এনডিটিভির। 

তুষারধসের সময় ঐ এলাকায় অন্তত ১৫০ জন পর্যটক ছিলেন। তুষারের নিচে অন্তত ৭০ জন আটকা পড়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জনের বেশি।

সিকিম পুলিশ, ট্রাভেল অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মী ও গাড়িচালকসহ অনেকেই আটকে পড়াদের উদ্ধার করতে অংশ নিয়েছেন।

Advertisement

উল্লেখ্য, সিকিম মনোরম সৌন্দর্যের জন্য পরিচিত। প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। চীন সীমান্তবর্তী এ রাজ্য ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: তুষারপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!