ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪০ জনকে নিয়ে ২৩০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল বাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০১, ২ এপ্রিল ২০২৩
৪০ জনকে নিয়ে ২৩০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল বাস
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৮ জন।

রোববার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে মুসৌরি-দেরাদুন সড়ক দিয়ে যাওয়ার পথে বাসটি ২৩০ ফুট গভীর খাদে পড়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে রাজ্য পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ।

Advertisement

সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, খাদের পড়ে রয়েছে একটি বাস। সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনা হচ্ছে।

আরো পড়ুন>> বিধানসভায় বসেই নগ্ন ছবিতে মগ্ন বিজেপির বিধায়ক!

মুসৌরি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই এক নারী ও তার কন্যা মারা যান। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সাহায্যে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ভারতে দুর্গম পাহাড়ি রাস্তা ও চলাচলের অনুপযোগী বাস ব্যবহারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে বহু প্রাণহানির খবর আসে সংবাদমাধ্যমগুলোতে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!