মঙ্গলবার সকালে সদর উপজেলার বসাক বাজার সংলগ্ন ধলুগাজীর মোড় এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত বাসযাত্রী ও স্থানীয়রা জানান, বাসটি চট্টগ্রাম থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। বাস চালকের চোখে ঘুম থাকায় ধলুগাজীর মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে নারী-পুরুষসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
.png)
পটুয়াখালীর সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা চলছে। এ দুর্ঘটনার পর বাসচালক এবং হেলপার পালিয়ে গেছেন।