সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকো বলেন, ‘সংঘাত আরো বৃদ্ধি হওয়ার আগে আমাদের এখনই থামতে হবে। আমি শত্রুতা অবসানে কথা বলার ঝুঁকি নেব যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে।’ ‘ভূখণ্ডগত বিবাদ, পুনর্গঠন, নিরাপত্তা ইস্যু ও অন্যান্য বিষয়ের মীমাংসা করা উচিত আলোচনার টেবিলে, কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া।’
আরো পড়ুন>> ১১ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে সম্মত যুক্তরাজ্য
.png)
লুকাশেংকো অভিযোগ করেন, কিয়েভের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন চলতি সংঘাতকে পরমাণু সংঘাতের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। বেলারুশের মাটিতে কৌশলগত রুশ পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা আসার কয়েক দিন পর মিনস্কের প্রেসিডেন্ট এ অবস্থান তুলে ধরলেন। ওই টেলিভিশন ভাষণেই লুকাশেংকো বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত নেতা লুকাশেংকো বলেন, যুক্তরাষ্ট্র ও তার প্রভাবাধীন রাষ্ট্রগুলো কর্তৃক সংঘাত প্রসারিত করার চেষ্টা ইউক্রেনে একটি পূর্ণ যুদ্ধের সূচনা করবে, যা পরমাণু বিপর্যয়ের সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার উন্মোচন করবে।
সূত্র: আল-জাজিরা