এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও ট্রাম্প অর্গানাইজেশনের বেতন জালিয়াতির বিচারের সভাপতিত্ব করেছিলেন বিচারক মার্চান। সেই বিচারে ট্রাম্পের প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করা হয়। নিউ ইয়র্ক রাজ্যের সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি মার্চান। এক দশকেরও বেশি সময় ধরে বিচারক হিসেবে কর্মরত আছেন তিনি।
আরো পড়ুন>> দিল্লিতে আগুন লেগে একই পরিবারের ৬ জন নিহত
.png)
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়। ম্যানহাটনের একটি আদালতের জুরি তাকে দোষী সাব্যস্ত করা হয়।
তার বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে তথ্য ফাঁস না করার জন্য অর্থ প্রদানের অভিযোগ আনা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হলো। এই নিয়ে নিউ ইয়র্ক ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: এনবিসি নিউজ