রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, ইভান গার্শকোভিচ যুক্তরাষ্ট্রের নাগরিক। ২২ বছর বয়সী ইভান ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর একজন সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের স্বার্থে গুপ্তচরবৃত্তি করছেন বলে সন্দেহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।
আরো পড়ুন>> পাকিস্তানে আটা আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৫
.png)
গার্শকোভিচের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে রাশিয়ার একটি সামরিক শিল্প কমপ্লেক্সের কর্মকাণ্ডের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ এনেছে মস্কোর নিরাপত্তা সংস্থা। যদিও এ অভিযোগের বিষয়ে কোনো ধরনের প্রমাণ দেয়নি ক্রেমলিন কর্তৃপক্ষ।
গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী প্রমাণ হলে ইভান গার্শকোভিচের বিরুদ্ধে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
সূত্র: আল-জাজিরা