ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পারমাণবিক ওয়ারহেড উন্মোচন করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ২৯ মার্চ ২০২৩
পারমাণবিক ওয়ারহেড উন্মোচন করল উত্তর কোরিয়া
সংগ্রহিত - বিবিসি

নিজেদের অস্ত্রাগারকে সমৃদ্ধশীল করতে আরো ওয়ারহেড তৈরি করতে চায় দেশটি। এবার ক্ষুদ্রাকৃতির পারমাণবিক ওয়ারহেড উন্মোচন করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২৮ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

ওয়ারহেডের কয়েকটি ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা কেসিএনএ। ওই ছবিগুলোতে দেখা যায়, ওয়ারহেডগুলো হাওসান-৩১এস মডেলের। 

আর দেশটির শীর্ষ নেতা কিম জন উং নিউক্লিয়ার ওয়েপন ইনস্টিটিউট পরিদর্শন করছেন। সেখানে তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ওয়ারহেড বসানোর প্রযুক্তি ও পারমাণবিক আক্রমণের পরিকল্পনা পরিদর্শন করেন।

আরো পড়ুন>> ভারতে বাবা-মাকে কুপিয়ে হত্যা করল কিশোরী

কেসিএনএ-তে প্রকাশিত ছবিগুলো বিশ্লেষণ করছে বিশেষজ্ঞরা। তাদের মতে, ওয়ারহেডগুলো অধিক ক্ষমতাশালী। তবে, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বহনে এগুলো খুব ছোট। সিউল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কুন ইউ সু বলেন, ‘ছোট ওয়ারহেডগুলো আরো বেশী শক্তিশালী। 

বর্তমানে কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা দক্ষিণ কোরিয়ার সাবেক নৌ কর্মকর্তা কিম ডং-ইউপ বলেন, ‘আটটি ভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য ওয়ারহেডগুলো ডিজাইন করা হয়েছে।’

কেসিএনএ বলেছে, কিম জং উন পারমাণবিক অস্ত্রাগারকে দ্রুত বাড়াতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শক্তিশালী অস্ত্র তৈরি করতে দূরদর্শী উপায়ের কথা বলছেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!