[ আন্তর্জাতিক ]
কলেজে না খেয়ে থাকত ছেলের বন্ধু, শুনে রোজ খাবার পাঠাতেন মা
ছবি: সংগৃহীত
নিজের ছেলের টিফিনের সঙ্গে রোজ তার সহপাঠীর জন্যও টিফিন পাঠান অ্যান্তোনিয়া নামের একজন নারী। কারণ ছেলের কাছে থেকে তিনি জানতে পারেন তার ওই সহপাঠী ঠিক মতো খেতে পাচ্ছে না।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছেলের সহপাঠীকে খাবার পাঠানোর কথা জানিয়েছে ওই নারী। সঙ্গে ছবি দিয়েছেন দু’জনের টিফিনের।
অ্যান্তোনিয়া লিখেছেন, কলেজে আমার ছেলের এক জন বন্ধু হয়েছে। ছেলে দেখে, গত কয়েক দিন ধরে সে কিছুই খায় না। আমার ছেলে নিজের টিফিন থেকে ভাগ দিতে থাকে তাকে।
আরো পড়ুন>> অবশেষে চীনে ফিরলেন জ্যাক মা
ওই সহপাঠী জানায়, গত কয়েক দিন ধরে সে অভুক্ত। আমি তারপর থেকে রোজ দু’বক্স করে টিফিন পাঠাই। যাতে দু’জনেই মন দিয়ে লেখাপড়া করতে পারে আর পেট ভরে খেতে পারে।
নারীর এই কাজে প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এত ভাল মা হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অন্যজন লিখেছেন, নিজের ছেলেকে খুব ভাল শিক্ষা দিচ্ছেন আপনি। খুব ভাল মানুষ তৈরি করছেন। ওই ছেলেটি যে টিফিন নিতে রাজি হয়েছে, সেটাও ভাল।
সূত্র: টাইমস নাও, আনন্দবাজার
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!