গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সৌদি আরবে শুরু হয় ‘ওতর এলকালাম’ নামের এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ। প্রতিযোগিতায় ইসলামিক বিশ্বের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হচ্ছে।
প্রতিযোগিতায় অংশ নেয়া শাহিন জানান, তিনি হলিউডে ১৩০টির বেশি অনুষ্ঠান নির্মাণের বিষয়টি তত্ত্বাবধান করেছেন, তৈরি করেছেন ১৪টি তথ্যচিত্র। এ ছাড়া তিনি আরব ও ইসলামিক দেশগুলোর টিভি চ্যানেলের বেশ কয়েকটি শো নির্মাণে অবদান রেখেছেন।
.png)
আরো পড়ুন>> ট্যাটুর কারণে ধরা খেলেন ১৫ বছর ধরে পালিয়ে থাকা আসামি!
শাহিন বলেন, তিনি তার কাজের পাশাপাশি পবিত্র কোরআন মুখস্থ ও তিলাওয়াত করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মসজিদে মুসলিম শিশুদের কোরআন পড়ান শাহিন।
তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ইউনিভার্সিটিতেও পড়ান।
কয়েকটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে অংশ নেন শাহিন। চূড়ান্ত ধাপের প্রথম পর্বে সারা বিশ্বের ৩২ প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতার জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ৪ জানুয়ারি। এতে ১৬৫টি দেশ থেকে ৫০ হাজারের বেশি প্রতিযোগী নিবন্ধন করেন।
সূত্র: আরব নিউজ