ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সেনা মহড়া থেকে ভুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ২৫ মার্চ ২০২৩
সেনা মহড়া থেকে ভুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে সেনাবাহিনীর মহড়ায় ভুলে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) রাজ্যের জয়সালমিরে পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া চলাকালীন এ ঘটনা ঘটে।

জানা গেছে, এর মধ্যে দুইটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের বরাতে বলা হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল ভুলবশত নিক্ষেপ করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরো পড়ুন>> মেয়ের পড়াশোনার টাকা ছেলের বিয়েতে খরচ করায় বাবা-মার বিরুদ্ধে মামলা!

নাচনার ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) কৈলাশ বিষ্ণোই বলেন, আজাসার গ্রামের একটি ক্ষেতে একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি পাওয়া গেছে অন্য একটি ক্ষেতে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কারণে ক্ষেত দুটিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে।

এদিকে সেনা সূত্রের খবরে বলা হয়, ভুলে নিক্ষেপ হওয়া দুইটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী বর্তমানে তৃতীয় ক্ষেপণাস্ত্রটির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

প্রতিরক্ষা মুখপাত্র লে. কর্নেল অমিতাভ শর্মা জানান, ১০ থেকে ২৫ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো সেনাবাহিনীর বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু সামরিক মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রগুলো ‘ভুলবশত’ ছোড়া হয়। ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!