ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ পাইলট নিখোঁজ 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:২১, ১৬ মার্চ ২০২৩
ভারতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ পাইলট নিখোঁজ 
ফাইল ছবি

মহড়া চলাকালীন ভারতের অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ রয়েছেন।  তাদের সন্ধানে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আচমকাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির।  পরে বমডিলার পশ্চিমে মান্ডালা পাহাড়ে সেটি বিধ্বস্ত হয়েছে বলে জান যায়।  খবর এনডিটিভির।

সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়ত বলেন, বমডিলায় মহড়া চলছিল ওই হেলিকপ্টারটির।  সকাল ৯টা নাগাদ এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি মান্ডালায় বিধ্বস্ত হয়েছে।  হেলিকপ্টারের সন্ধানে ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> আর্জেন্টিনায় তীব্র তাপপ্রবাহের ফলে ব্যাহত কৃষি উৎপাদন

অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, উড্ডয়নের পর সেঙ্গে গ্রামের কাছে মিসামারিতে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির।  দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংজালেপ গ্রামের বাসিন্দারা জিরাং থানায় জানান, একটি হেলিকপ্টার ভেঙে পড়তে দেখেছেন তারা।

প্রসঙ্গত গত বছরই অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছিল।  সেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছিল প্রযুক্তিগত সমস্যা।  অরুণাচলের টুটিংয়ে ঘটা সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন পাঁচজন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!