ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আর্জেন্টিনায় তীব্র তাপপ্রবাহের ফলে ব্যাহত কৃষি উৎপাদন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ১৬ মার্চ ২০২৩
আর্জেন্টিনায় তীব্র তাপপ্রবাহের ফলে ব্যাহত কৃষি উৎপাদন
ফাইল ছবি

তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। গ্রীষ্ম শেষ হলেও দেশটিতে তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ নেই।  উল্টো অতীতের সব রেকর্ড ভেঙে গরম বেড়েই চলেছে। পুড়ে যাচ্ছে ফসলের ক্ষেত, নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল। এমন পরিস্থিতি দেশটির অর্থনৈতিক সংকটে নতুন চাপ তৈরি করছে।

তাছাড়া, রাজধানী বুয়েন্স আয়ার্সে ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত প্রতিদিনই ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮০ ডিগ্রি ফারেনহাইট) ওপরে তাপমাত্রা দেখা গেছে। এমনকি, চলতি মাসে দেশটির বিভিন্ন জায়গায় গত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আর্জেন্টিনার আবহাওয়া সংস্থার তথ্যানুসারে, পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮-১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর প্রভাব ছিল বিস্তৃত এলাকায়। হেরারার মতে, আর্জেন্টিনার জলবায়ুর ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি। লা নিনার প্রভাবে সাময়িক গরমের আশঙ্কা করলেও এতটা ভাবেননি তিনি। তাপমাত্রা রেকর্ড বারবার পরিবর্তিত হচ্ছে।

Advertisement

জানা যায়, আর্জেন্টিনায় সাধাণরত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে। দেশটির জলবায়ু বিশেষজ্ঞ ম্যাক্সিমিলিয়ানো হেরারা বলেন, এবার তাপমাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। মার্চ চলে এসেছে, অথচ তাপমাত্রা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

আরো পড়ুন>> লিবিয়া থেকে নিখোজ প্রায় আড়াই টন ইউরেনিয়াম

কৃষি বিশ্লেষক মিকেল আত্তিয়া জানান, তাপমাত্রার কারণে কর্ডোবা, সান্তা ফে ও উত্তর বুয়েনস আইরেসের মতো প্রধান কৃষি প্রদেশগুলোতে ভুট্টা ও সয়াবিনের ওপর বিপর্যয় নেমে এসেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পাশাপাশি ভুট্টা, গম ও সয়াবিনের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ আর্জেন্টিনা। তবে এবারের অত্যাধিক তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গম উৎপাদনও। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, গত বছরের তুলনায় এ বছর গমের রপ্তানি ২৮ শতাংশ কম হবে বলে ধারণা করা হচ্ছে।

রোজারিও গ্রেনস এক্সচেঞ্জের জুলিও ক্যালজাদা নামের এক কৃষি বিশেষজ্ঞ বলেন, এবার কৃষকরা প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। কৃষি সংকট আর্জেন্টিনার অর্থনৈতিক জটিলতাকে আরো বাড়িয়ে দেবে।  

এই সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, দেশটির বার্ষিক মূল্যস্ফীতি তিন দশকের মধ্যে প্রথমবার ১০০ শতাংশে উঠে এসেছে। যা বিশ্বের সর্বোচ্চ মূল্যস্ফীতির হারের একটি। 

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!