ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অন্ধকারে অর্ধেক আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৬, ২ মার্চ ২০২৩
অন্ধকারে অর্ধেক আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডের কারণে জাতীয় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। উন্মুক্ত মাঠে আগুন লেগে যাওয়ায় এ বিপর্যয় ঘটে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় বিদ্যুৎ গ্রিডে ব্যাঘাত সৃষ্টি করা এই আগুন প্রথমে খোলা মাঠে শুরু হয় বলে শোনা যাচ্ছে। পরে তা ছড়িয়ে পড়লে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে অফলাইনে নিয়ে যায়।

Advertisement

ব্ল্যাকআউটের এ ঘটনা এমন এক সময় হলো যখন আর্জেন্টিনায় প্রচন্ড তাপপ্রবাহ চলছে। দেশটির কিছু অংশে তাপমাত্রা ধারাবাহিকভাবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিদ্যুতের এই বিভ্রাটের কারণে সৃষ্ট পরিস্থিতি আর্জেন্টিনার কিছু অঞ্চলে দৈনন্দিন জীবনকে স্থবির করে দিয়েছে। সেসব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস স্থগিত রয়েছে এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। অনেককে শীতাতপ নিয়ন্ত্রণ বা রেফ্রিজারেশন ছাড়াই কাজ বা সময় পার করতে হচ্ছে।

আর্জেন্টিনার জ্বালানি মন্ত্রণালয় বলেছে, শিগগিরই বিদ্যুৎ সেবা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে তারা আত্মবিশ্বাসী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!