ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্যারিসে দুর্গন্ধের ছড়াছড়ি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ১৫ মার্চ ২০২৩
প্যারিসে দুর্গন্ধের ছড়াছড়ি!
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ ধরে বর্জ সংগ্রহকারীদের ধর্মঘটের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশাল এলাকার রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা স্তূপ। জমা হয়েছে কয়েক হাজার টন বর্জ্য। ফলে সুগন্ধির জন্য বিখ্যাত এই নগরীতে বর্তমানে দুর্গন্ধের ছড়াছড়ি! রীতিমতো নাকে রুমাল চেপে রাস্তাঘাটে হাঁটছে ফরাসিরা।

ফ্রেঞ্চ রেডিওর কাছে প্যারিসের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এই নোংরা-আবর্জনা ইঁদুর ও তেলাপোকাকে আকৃষ্ট করছে।

ম্যাক্রোঁ সরকারের পেনশনের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। প্যারিস ছাড়াও নান্তেন, রেনস ও লে হাবরেও এই ধর্মঘটের প্রভাব পড়ছে।

Advertisement

আরো পড়ুন>> ইতিহাসে চরম সংকটের মধ্যে রয়েছে ইসরায়েল

এক সপ্তাহ আগে আবর্জনা সংগ্রহকারীরা পেনশন ধর্মঘটে যোগ দেন। প্যারিস কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের ধর্মঘটের কারণে জেলা শহরের অর্ধেক এলাকায় আবর্জনা সংগ্রহ বন্ধ হয়ে পড়েছে।

সোমবার প্যারিস কর্তৃপক্ষ বলেছে, ৫ হাজার ৬০০ টন ময়লা এখনও সংগ্রহ করা বাকি রয়েছে।

ইউরোপ১ রেডিওর এক মন্তব্যকারী পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে বলেছেন, প্যারিসে এখন ৬০ লাখের মতো ইঁদুর, যা মানুষের চেয়ে দ্বিগুণ।

আরো পড়ুন>> নিজের অস্তিত্বের জন্য লড়াই করছে রাশিয়া: পুতিন

তবে ১০ ডিস্ট্রিক্ট এলাকাটির আবর্জনা ব্যবস্থাপনা বেসরকারি কোম্পানি দ্বারা পরিচালিত হয়। এখানে পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করেছে প্যারিস কাউন্সিল। একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ৬ ডিস্ট্রিক্ট থেকে একটি বেসরকারি কোম্পানি আবর্জনা সংগ্রহ করেছে সোমবার রাতে। সাধারণত এই এলাকার ময়লা সংগ্রহ করেন কাউন্সিলের শ্রমিকরা। প্যারিসের পশ্চিমাংশেও এমনটি দেখা গেছে।

শীর্ষস্থানীয় কাউন্সিল কর্মকর্তা এমানুয়েল গ্রেগরি বলেছেন, পরিস্থিতি জটিল। কিন্তু কর্তৃপক্ষ জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে। খাবারের বাজার, মাটিতে পড়ে থাকা ময়লার ব্যাগ সরিয়ে ফেলা হচ্ছে, যাতে করে পথচারীরা নিরাপদে হাঁটতে পারেন।

বিশেষজ্ঞ রোমাইন লাসিউর বলেন, এই ধর্মঘট ইঁদুরের আচরণে পরিবর্তন এনেছে। তারা ময়লা স্তূপে তাণ্ডব চালাচ্ছে, বংশ বিস্তার করছে। ময়লা সংগ্রহকারী ও সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!