ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্যাংক বিপর্যয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ১৩ মার্চ ২০২৩
ব্যাংক বিপর্যয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি বাইডেনের
জো বাইডেন - ফাইল ছবি

সিগনেচার ব্যাংক দেউলিয়া হওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে ব্যাংক বিপর্যয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্কভিত্তিক আঞ্চলিক ঋণদাতা সিগনেচার ব্যাংক বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই প্রতিশ্রুতি দেন।

রোববার (১২ মার্চ) রাতে এক বিবৃতিতে বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে রক্ষা করার জন্য কীভাবে একটি স্থিতিস্থাপক ব্যাংকিং ব্যবস্থা বজায় রাখা যায় সে সম্পর্কে কথা বলবেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেক্রেটারি জ্যানেট ইয়েলেন ও ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্যাংকিং খাতে নিয়ন্ত্রকদের সঙ্গে কাজ করছেন এবং মার্কিন আর্থিক ব্যবস্থাপনা রক্ষার জন্য একটি সমাধানে পৌঁছেছেন।

Advertisement

তিনি আরো বলেন, ‘আমি খুশি যে তারা এমন একটি সমাধানে পৌঁছেছেন যা শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, করদাতা ও আর্থিক ব্যবস্থাপনাকে রক্ষা করে।’

আরো পড়ুন>> মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, করাচিতে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ক্যালিফোর্নিয়ার ব্যাংকিং নিয়ন্ত্রকদের দ্বারা শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করে দেওয়া হয়। আমেরিকার ১৬তম বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান, যার প্রায় ২০০ বিলিয়ন ডলারের সম্পদ, হঠাৎ বন্ধ হয়ে গেলো।

দ্য ইকোনমিস্ট বলছে, কয়েক বছর ধরে এই ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু সান ফ্রান্সিসকো ভিত্তিক ব্যাংকটি ৮ মার্চ ফলাও করে একটি ঘোষণা দেয়।

ব্যাংক কর্তৃপক্ষ ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে ২ দশমিক ৫ বিলিয়ন বা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করবে এমন ঘোষণা দিয়েছিল। মাত্র দু’দিনের ব্যবধানে আমেরিকান ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন ঘোষণা দেয় যে, ব্যাংকটি আমানত নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। সঙ্গে সঙ্গে এটি বন্ধও ঘোষণা করা হয়।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!