ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছিনতাইকারীকে পিটিয়ে দাদির চেইন রক্ষা করলো ১০ বছরের নাতনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৫, ১০ মার্চ ২০২৩
ছিনতাইকারীকে পিটিয়ে দাদির চেইন রক্ষা করলো ১০ বছরের নাতনি
ছবি: সংগৃহীত

ছিনতাইকারীর হাত থেকে দাদির গলার চেইন রক্ষা করে আলোচনায় এসেছে ১০ বছরের এক শিশু।

গত ২৫ ফেব্রুয়ারি ভারতের পুনেতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

পুলিশি অভিযোগে বলা হয়েছে, পুনের মডেল কলোনি এলাকায় ৬০ বছর বয়সী লতা তার নাতনি রুতভিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তায় মোটরসাইকেলে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তিনি রাস্তার খোঁজ জানতে চাওয়ার অজুহাতে লতার গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা করেন।

Advertisement

আরো পড়ুন>> যে কারণে বিলুপ্ত হওয়ার হুমকিতে ব্যাঙ!

এমন অবস্থা দেখে রুতভি ওই ছিনতাইকারীর মুখে তার হাতে থাকা ব্যাগ দিয়ে মারতে শুরু করে। এতে বাধ্য হয়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। এতে তিনি চেইনও নিতে পারেননি।

কিছুদিন আগে এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়। অনেকে রুতভির সাহসীকতার প্রশংসা করছেন।

এদিকে এই ঘটনায় পুলিশঅজ্ঞাত ওই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!