ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নারী সাংবাদিকের ওপর কুদৃষ্টি, উবার চালককে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ৩ মার্চ ২০২৩
নারী সাংবাদিকের ওপর কুদৃষ্টি, উবার চালককে খুঁজছে পুলিশ
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে রাইড শেয়ারিং সার্ভিস উবারের অটোরিকশায় উঠেছিলেন এক নারী সাংবাদিক। কিন্তু গাড়িতে উঠেই তিনি বিপত্তির মুখে পড়েন। ওই উবার চালক নারী সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণের পাশাপাশি তার দিকে খারাপ দৃষ্টিতে থাকিয়ে থাকেন।

এ ঘটনায় ঐ নারী সাংবাদিক পুলিশের দ্বারস্থ হয়ে মামলা করেছেন। পুলিশ এখন ঐ অটোরিকশা চালককে খুঁজছে।

শুক্রবার এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, গত ২ মার্চ রাত ১১টার দিকে ভারত নগরের একজন এমএস এক্স-এর বাসিন্দা পুলিশ স্টেশনে এসে চালকের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি এনএফসি থেকে যাত্রা করার সময় অশালীন আচরণের পাশাপাশি তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকার অভিযোগ তোলেন। এ ঘটনায় পুলিশ ওই চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

Advertisement

এর আগে, দিল্লি কমিশন ফর উইমেনের (ডিসিডব্লিউ) চেয়ারপারসন স্বাতি মালিওয়াল বলেন, দিল্লিতে একটি অটোতে একজন নারী সাংবাদিককে শ্লীলতাহানির ঘটনায় উবার ইন্ডিয়া এবং দিল্লি পুলিশকে নোটিশ জারি করা হয়েছে।

ঘটনার পর ঐ নারী সাংবাদিক বলেন, বন্ধুর সঙ্গে দেখা করার জন্য মালভিয়া নগরে যাওয়ার জন্য উবার কল করি। এর পরই একটি অটো আসে। অটোতে আমি একাই যাত্রী ছিলাম। অটোতে উঠে গান শুনতে ছিলাম। হঠাৎ করেই লক্ষ্য করি আমার সঙ্গে কিছু একটা ঘটছে। গাড়ি চালক তার বাম দিকের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছেন। যেখানে আমাদের শরীর দেখা যাচ্ছিল।  এরপরই আমি অস্বস্তি বোধ করি। পরে উবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে গেলে তখন মোবাইল ফোন ইন্টারনেট সমস্যা দেখা দেয়। ফলে সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনা টুইটারে শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায়। এর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!