ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভাবির সাথে ‘পরকীয়া’ নেই প্রমাণ দিতে অগ্নিপরীক্ষা দিলো যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৭, ৩ মার্চ ২০২৩
ভাবির সাথে ‘পরকীয়া’ নেই প্রমাণ দিতে অগ্নিপরীক্ষা দিলো যুবক!
ছবি: সংগৃহীত

ভাবির সাথে পরকীয়ার সম্পর্ক নেই, তা প্রমাণ করতেই অগ্নিপরীক্ষা দিতে হয়েছে এক যুবককে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গা রাজ্যে। এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্ত্রীর সঙ্গে ভাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ বড় ভাইয়ের। সেই সন্দেহের কথা পঞ্চায়েতকে জানান বড় ভাই। গ্রামের মোড়লদের সাথে কথা বলে ঠিক হয়, সম্পর্ক নেই তা প্রমাণ করতে দিতে হবে অগ্নিপরীক্ষা। তাতে রাজিও হয় ছোট ভাই।

সম্প্রতি এ সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক আগুনের কুণ্ডলীর চারপাশে খালি গায়ে ঘুরলেন। তার পর কুণ্ডের মধ্যেই ফেলে রাখা একটি উত্তপ্ত লোহার রড হাত দিয়ে তুলে ছুড়ে ফেললেন।

Advertisement

আরো পড়ুন>> দুই জার্মান কূটনীতিক বহিষ্কার করল ইরান

তবে এতো কিছুর পরও গ্রামের মোড়লদের সন্তুষ্ট করা যায়নি। তারা ওই যুবককে ভুল স্বীকার করতে চাপ দিচ্ছেন। এর পরেই ভুক্তভোগী যুবকের স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ কী পদক্ষেপ করেছে তা এখনও জানা যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডেআনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: পরকীয়া ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!