ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীর গতিবিধি জানতে গাড়িতে নজরদারিযন্ত্র লাগালেন সাবেক স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
স্ত্রীর গতিবিধি জানতে গাড়িতে নজরদারিযন্ত্র লাগালেন সাবেক স্বামী!
ছবি: সংগৃহীত

বিচ্ছেদ হয়েছে এক মাস আগেই। তবুও প্রাক্তন স্ত্রীর ওপর নজর রাখতে স্ত্রীর গাড়ির ভেতর ‘অ্যাপল’-এর একটি এয়ারট্যাগ লাগিয়ে রেখেছিলেন আমেরিকার বাসিন্দা কার্লোস অ্যাটকিন্স। এর মাধ্যমে তিনি স্ত্রীর গাড়ি কোথায় রয়েছে তা খুব সহজেই জানতে পারতেন।

এ ঘটনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সংবাদ সংস্থা প্রতিবেদনে বলছে, এক মাস আগে কার্লোসকে ছেড়ে গিয়েছেন তার প্রাক্তন স্ত্রী। বাড়ি ছাড়ার পর তিনি যেখানেই যেতেন, কার্লোস তার পিছু নিতেন বলে দাবি করেছেন তার প্রাক্তন স্ত্রী।

Advertisement

পুলিশকে তিনি জানিয়েছেন, তিনি যখন তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন, তখন দেখেন তার গাড়ির ভেতরে গোলাপ ফুল রাখা। এমনকি মিসিসিপির একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে তিনি যখন তার বোনের বাড়িতে যান তখনো তার পিছু নিয়েছিলেন কার্লোস। এমনটাই অভিযোগ কার্লোসের প্রাক্তন স্ত্রীর। তাকে অনুসরণ করার পর বোনের ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করার অজুহাতে বোনের বাড়িতেও গিয়েছিলেন কার্লোস।

আরো পড়ুন>> ভারতে ফের ভূমিকম্প!

আর সহ্য করতে না পেরে কার্লোসের প্রাক্তন স্ত্রী তার কন্যাকে ফোন করে জানান যে, কার্লোস যেন কোনো রকম তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করেন। তার পরেও কার্লস থামেননি। এক আত্মীয়ের ফোন থেকে তার প্রাক্তন স্ত্রীকে ফোন করে তিনি স্বীকার করেন যে, তিনি গাড়ির ভেতর এয়ারট্যাগ লাগিয়েছেন। কার্লোসের প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কার্লোসকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর ‘অ্যাপল’ সংস্থার মুখপাত্র দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘আমরা জনসাধারণের সুবিধা এবং সুরক্ষার কথা ভেবে সব কিছু তৈরি করি। এয়ারট্যাগ কিছু জিনিস ট্র্যাক করার জন্য বানানো হয়েছে, যাতে তা হারিয়ে গেলে সহজে খুঁজে পাওয়া যায়। কোনো মানুষকে অনুসরণ করার জন্য এর ব্যবহার করা যায় না।’

তিনি আরো বলেন, ‘কারো অনুমতি ছাড়া এই কাজ করা একদম উচিত হয়নি। বিনা অনুমতিতে কিছু ট্র্যাক করা হলে আমরা নির্দিষ্ট ব্যক্তির কাছে সতর্কবার্তা পাঠিয়ে দিই। এরপরও এমন একটি ঘটনা ঘটে যাওয়ায় আমরা আন্তরিক দুঃখিত।’

সূত্র: ফক্স নিউজ, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!