রোববার (১৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে ভারতের তেলঙ্গানা রাজ্যের হায়দরাবাদে।
পুলিশ জানিয়েছে, রোববার এই বিয়ে হওয়ার কথা ছিল। পাত্রপক্ষের সকলে বিয়েতে উপস্থিত হলেও বিয়ে করতে আসেননি বর। পরে পাত্রীর বাবা পাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন।
.png)
মূলত, কনের পরিবার যৌতুক হিসাবে পুরনো আসবাবপত্র পাঠিয়েছে বলে দাবি করে বিয়ে ভেঙে দেন পেশায় বাস চালক ওই পাত্র।
আরো পড়ুন>> মোরগের আক্রমণে মালিকের মৃত্যু!
কনের বাবা গণমাধ্যমকে জানান, তাদের (বরের) বাড়িতে যাওয়ার পর বরের বাবা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মেয়ের বিয়ের জন্য পাত্রের বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকাপয়সা ছাড়াও বেশ কিছু আসবাবপত্র এবং অন্যান্য জিনিস দাবি করা হয়েছিল। বিয়ের আগেই তিনি তা পাঠিয়েও দিয়েছিলেন। কিন্তু তারপরেও বিয়ে করতে আসেনি বর। এরপর তিনি পাত্রের বাড়িতে গেলে সেখানে বরের বাবা তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
কনের বাবা বলেন, ‘তারা বলছে- যে জিনিসগুলো তারা চেয়েছিল তা দেওয়া হয়নি এবং আসবাবপত্রও পুরোনো। আর তাই তারা বিয়ে করতে আসতে অস্বীকার করে। আমি বিয়ের জন্য ভোজের ব্যবস্থা করেছিলাম এবং সমস্ত আত্মীয়-স্বজন ও অতিথিদের আমন্ত্রণও জানিয়েছিলাম। কিন্তু বর তার বিয়েতে আসেনি।’
আরো পড়ুন>> প্রেমিককে নিয়ে স্বামী-শাশুড়িকে হত্যা করে ফ্রিজে ভরল গৃহবধূ
অভিযোগের ভিত্তিতে পুলিশ বলেছে, বরের পরিবার যৌতুক হিসাবে অন্যান্য আইটেমের মধ্যে আসবাবপত্র আশা করেছিল। কিন্তু কনের পরিবারের ব্যবহৃত আসবাবপত্র তাদের দেওয়া হয় বলে জানা গেছে। আর তাই বরের পরিবার সেগুলো প্রত্যাখ্যান করে এবং বিয়ের দিন বর হাজির হয়নি।
পুলিশের মতে, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) ও যৌতুক নিষেধাজ্ঞা আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি