বুধবার (১৫ ফেব্রুয়ারি) ওই প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৫ জানুয়ারি অবতরণের ঠিক আগে পর্যটন নগরী পোখারায় বিধ্বস্ত হয় ওই উড়োজাহাজটি। এটি দেশটির গত ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনার একটি।
.png)
আরো পড়ুন>> তাজিকিস্তানে ভয়াবহ তুষারধস, ১৫ জনের মৃত্যু
টুইন-ইঞ্জিন এটিআর ৭২ উড়োজাহাজটিতে ৭২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুই শিশু, চার ক্রু সদস্য ও ১০ জন বিদেশি নাগরিকও ছিলেন। উদ্ধারকারীরা এ পর্যন্ত ৭১টি মরদেহ উদ্ধার করেছেন। একজনকে খুঁজে পাওয়া যায়নি। তিনিও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট মনিটরিংয়ে কন্ট্রোল ছেড়ে দেন প্লেনের পাইলট। তবে পরবর্তীতে তদন্ত করতে গিয়ে প্রাথমিক প্রতিবেদনে পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছে। এ মাসের শেষ দিকেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে দুর্ঘটনা তদন্তে গঠিত প্যানেলকে।