ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভালোবাসা দিবসে স্ত্রী চেয়েছিল টাকা, না দেওয়ায় ফাটলো স্বামীর মাথা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
ভালোবাসা দিবসে স্ত্রী চেয়েছিল টাকা, না দেওয়ায় ফাটলো স্বামীর মাথা!
ছবি: প্রতীকী

ভালোবাসা দিবসে স্বামীর কাছে ১৫ হাজার টাকা আবদার করেছিলেন স্ত্রী। কিন্তু সেই টাকা না দিতে পারায় মেরে স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে স্ত্রী। কেড়ে নেওয়া হয়েছে স্বামীর গাড়ির চাবিও।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ভালোবাসা দিবসে স্ত্রীর হাতে নির্যাতনের শিকার ওই যুবকের নাম অজিত চৌধুরী। তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

অজিত জানান, স্ত্রীকে টাকা না দিতে পারায় তাকে কাচের গ্লাস ছুড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়।

প্রতিবেশীরা অজিতের চিৎকার শুনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর চোটের কারণে অজিতের মাথায় ৬টি সেলাই লাগে। এই ঘটনায় মামনির বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন অজিত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন>> অবৈধ বসতি উচ্ছেদে গিয়ে ঘরে আগুন দিলেন ম্যাজিস্ট্রেট, মা-মেয়ের মৃত্যু

স্থানীয়রা জানান, আট বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সবুজ সংঘের বাসিন্দা অজিত এবং মামনি। তাদের ৭ বছরের একটি পুত্র সন্তানও আছে।

সোমবার স্বামীর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন মামনি। অভিযোগ, বারবার চাওয়া সত্ত্বেও সেই টাকা না পাওয়ায় কাঁচের গ্লাস দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন তিনি। অজিতের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত মামনির বাবা অচিন্ত্য মণ্ডলও। দু’জনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!