ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংকের টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছিলেন স্বামী-স্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
ব্যাংকের টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছিলেন স্বামী-স্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে ব্যাংক ঋণের ছয় মামলায় সাজাপ্রাপ্ত দম্পতিকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি জাহেদুল কবির।

এর আগে, রোববার রাতে নগরের বন্দর থানার কমিশনার গলির ওয়াসিল চৌধুরী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শিবুপদ সিকদার ও তার স্ত্রী আন্না সিকদার।

পুলিশ জানায়, ২০১৮ সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করেই আত্মগোপনে চলে যান শিবুপদ সিকদার ও তার স্ত্রী আন্না সিকদার। পরে ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় ২০২২ সালে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত।

Advertisement

ওসি জাহেদুল কবির জানান, সাজা থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন শিবুপদ ও তার স্ত্রী। তাদের বিরুদ্ধে ব্যাংক ঋণের ছয়টি মামলায় কারাদণ্ড ও দুইটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!