ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেড় লাখ টাকার হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২৬ অক্টোবর ২০২২
দেড় লাখ টাকার হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ফাইল ছবি

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আফজাল হোসাইন ওরফে আফজাল মাস্টার (৪০) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে (৩৬) হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। 

আমতলী থানা সূত্রে জানা গেছে, বুধবার ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. ইমাম হোসেন সোহাগ ও এসআই নুরে জান্নাত কেয়া সংগীয় ফোর্স নিয়ে আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের (ছুরিকাটা) জনৈক মো. কালু হাওলাদারের ঘরে অভিযান পরিচালনা করেন। ওই সময় ভাড়াটিয়া আমতলীর চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আফজাল হোসাইন ওরফে আফজাল মাস্টার ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেন। এ সময় তাদের বাসায় তল্লাশি করে পৃথকভাবে সাদা পলিথিন প্যাকেটে মোড়ানো অবস্থায় ৪২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন ১৮ গ্রাম, বর্তমান বাজার মূল্য অনুমান ১ লাখ ৫৫ হাজার টাকা।

অভিযুক্ত স্বামী-স্ত্রীকে থানায় নিয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করেছে পুলিশ। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!