ভূমিকম্প ও ওরোন্তেস নদী নামে পরিচিত আসি নদী থেকে আসা বন্যার পানিতে আল-তিলুল গ্রামের ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গ্রামটি প্লাবিত হয়েছে।
এ ঘটনায় অনেকেই বাধ্য হয়ে গ্রাম ছেড়ে যাচ্ছে। লোকজন সিরিয়া-তুরস্ক সীমান্তে অন্যান্য শহর ও গ্রামে লোকজন তাঁবু টানিয়ে আশ্রয় নিচ্ছে। বাস্তুচ্যুতরা ক্যাম্প ছেড়ে উঁচু স্থান খুঁজছে।
.png)
এই অঞ্চলের লোকজন নিজেদের জন্য আসি নদীর পানি ব্যবহার করতে পারে। ভূমিকম্পের ফলে নদীর পানি তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়েছে।
গত সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে আঘাত হানে চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের পরে আঘাত হানে আরো শতাধিক আফটারশক। এর মধ্যে কয়েকটি ছিল বেশ শক্তিশালী।