সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
৪০ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পের কম্পন পৌঁছায় লেবানন ও সাইপ্রাসেও। এছাড়া ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে অনুভূত হয়েছে, আড়াইশ’র বেশি আফটারশক।
.png)
আরো পড়ুন>> কমলা হ্যারিসের স্বামীকে বাইডেনের স্ত্রীর ঠোঁটে চুমু!
উদ্ধার কর্মীরা ধ্বসংস্তূপের মধ্য থেকে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা জোরালো করেছে। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের অন্তত ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শহর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।
জানা গেছে, ১৯৯৯ সালের পর এটাই তুরস্কে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই বছরের আগস্টে দেশটির দক্ষিণে ঘনবসতিপূর্ণ অঞ্চল মারমারায় আঘাত হানে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি। ওই ভূমিকম্পে সাড়ে ১৭ হাজার মানুষ নিহত হয়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক এই ভূমিকম্পে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
আরো পড়ুন>> ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে মা ও দুই মেয়েকে জীবিত উদ্ধার
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, চারপাশে ধ্বংসস্তুপের মধ্যে নেই কবর দেয়ার মতো জায়গা। বহু পরিবার বাড়ির সামনেই রেখেছেন প্রিয়জনের লাশ। শনাক্ত না হওয়া অনেক মৃতদেহ জড়ো করা হচ্ছে, অক্ষত থাকা ভবনগুলোতে।
নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাতাস। শোকাবহ পরিবেশের মধ্যেই পুরোদমে চলছে উদ্ধারকাজ। যোগ দিয়েছেন, ৭০টিরও বেশি দেশের উদ্ধারকর্মীরা।
সূত্র: আল-জাজিরা