ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্প নিয়ে ব্যঙ্গ ফরাসি ম্যাগাজিনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ৯ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্প নিয়ে ব্যঙ্গ ফরাসি ম্যাগাজিনের
তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্প নিয়ে শার্লি হেবদোর বিতর্কিত সেই ছবি...

তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষ। ঘর-বাড়ি হারিয়ে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নীচে রাত কাটাতে হচ্ছে প্রাণে বেঁচে যাওয়াদের। এমন মানবেতর পরিস্থীতিতে ভূমিকম্পে হতাহতদের নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে ফরাসি বিতর্কিত ম্যাগাজিন শার্লি হেবদো।

শিল্পী পিয়েরিক জুইনের আঁকা ছবিতে ক্যাপশনসহ ধ্বংসস্তূপের স্তূপ ও ধ্বংসস্তূপ দেখানো হয়েছে এবং তাতে লেখা হয়েছে, ‘ট্যাঙ্ক পাঠাতে হবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলেছেন, কার্টুনটি লাখ লাখ মানুষের বিপর্যয়কে উপহাস করেছে। কেউ কেউ এই অঙ্কনটিকে ‘জঘন্য’, ‘লজ্জাজনক’, ‘বিদ্রোহী’ এবং ‘বিদ্বেষাত্মক বক্তব্য’ বলে অভিহিত করেছেন।

Advertisement

সারা আসাফ নামে নারী প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, তিনি পত্রিকাটির প্রতি তার সমর্থন প্রত্যাহার করছেন। ‘জে নে সুইস প্লাস শার্লি’ (আমি আর শার্লি নই)।

আরো পড়ুন>> ধ্বংসস্তূপ ঘুরে দেখলেন এরদোগান, কথা বললেন বেঁচে যাওয়াদের সঙ্গে

ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.)’কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল শার্লি হেবদো। ওই ঘটনায় ২০১৫ সালের জানুয়ারিতে পত্রিকাটির দপ্তরে হামলা চালায় এবং ১২ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। এর প্রতিক্রিয়ায় অনেকে পত্রিকাটির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে ‘জে সুইস শার্লি’ (আমি শার্লি) স্লোগান দিয়েছিলেন।

আমেরিকান মুসলিম পণ্ডিত ওমর সুলেমান বলেছেন, ‘হাজার হাজার মুসলমানের মৃত্যুকে উপহাস করা হচ্ছে, ফ্রান্স আমাদেরকে সর্বক্ষেত্রে অমানবিক করে তুলেছে।’

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!