ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানের সমুদ্রসীমায় চীনা জাহাজের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ৩১ জানুয়ারি ২০২৩
জাপানের সমুদ্রসীমায় চীনা জাহাজের অনুপ্রবেশ
ছবি: সংগৃহীত

জাপানের আঞ্চলিক সমুদ্রসীমায় চীনের চারটি জাহাজ অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ এনেছে জাপান।

সোমবার (৩০ জানুয়ারি) জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, পূর্ব চীন সাগরের বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের আশেপাশে মিনামিকোজিমা এবং উওৎসুরিজিমা সমুদ্রদ্বীপের কাছাকাছি জলসীমায় চীনা জাহাজগুলো প্রবেশ করেছে। চীনে এ দ্বীপগুলো দিয়াওয়ু দ্বীপ নামে পরিচিত।

চলতি বছর এনিয়ে দ্বিতীয়বার চীনের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে জাপান। গত ১০ জানুয়ারিতে প্রথম দেশটির নৌযানের জলসীমায় চীনা অনুপ্রবেশের ঘটনা সম্পর্কে জানা যায়।

Advertisement

জাপানের সরকারি গণমাধ্যমের মতে, ‘উপকূল রক্ষীরা জাপানি জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং চীনা জাহাজগুলোকে অবিলম্বে জাপানের আঞ্চলিক জলসীমা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করতে টহল জাহাজ পাঠিয়েছে।’

আরো পড়ুন>> সিরিয়ায় বিমান হামলা, নিহত ৭

চীন বিতর্কিত এই সেনকাকু দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে থাকে। তবে এ দ্বীপপুঞ্জটি জাপান কর্তৃক নিয়ন্ত্রিত।

দ্বীপটির মালিকানার বিষয়ে জাপানি কর্তৃপক্ষ বলেছে, ‘ইতিহাস এবং আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে এটা জাপানের ভূখণ্ডের একটি অন্তর্নিহিত অংশ। এসব দ্বীপের ওপর অন্য দেশ সার্বভৌমত্ব দাবি করতে পারবে না। কারণ, এটি একটি মীমাংসিত বিষয়।

তবে জাপানের এ অভিযোগের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন। এর আগেও বহুবার অবৈধভাবে জাপানের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছে চীনের জাহাজের বিরুদ্ধে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!