এক বক্তৃতায় এরদোগান বলেন, ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে আমরা ফিনল্যান্ডকে ভিন্ন বার্তা দিতে পারি। কিন্তু সুইডেন আমাদের বার্তা দেখে বিস্মিত হবে। সুইডেন যে ভুল করেছে ফিনল্যান্ডকে সেই ভুল করা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি সুইডেনে ইসলাম ধর্মের পবিত্র কোরআন পোড়ানো হয়। এই ঘটনার পর তুরস্ক স্টকহোম এবং হেলসিংকির সঙ্গে ন্যাটোতে প্রবেশ সংক্রান্ত একটি আলোচনা বাতিল করে। এরপর এরদোগান এমন ইঙ্গিত দেন।
.png)
আরো পড়ুন>> পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭
গত বছর সুইডেন এবং ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে। ন্যাটোর নিয়ম হলো, সব সদস্য দেশ একমত না হলে নতুন কোনো দেশ সদস্য হতে পারবে না। সে হিসেবে এই দুই দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে হলে তুরস্কের অনুমোদন প্রয়োজন হবে। কিন্তু তুরস্ক সুইডেনকে অনুমোদন দেবে না বলে ইঙ্গিত দিচ্ছে।
আগামী জুলাইয়ে লিথুয়ানিয়ার রাজধানীতে ন্যাটোর শীর্ষ বৈঠক হওয়ার কথা। সুইডেন ও ফিনল্যান্ডের সদস্য হওয়ার আবেদনে এখনো তুরস্ক ও হাঙ্গেরি সায় দেয়নি।
সূত্র: বিবিসি