ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

প্রেমের টানে সুইডেন থেকে উত্তরপ্রদেশে তরুণী

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ২৯ জানুয়ারি ২০২৩
প্রেমের টানে সুইডেন থেকে উত্তরপ্রদেশে তরুণী
প্রেমের টানে সুইডেন থেকে উত্তরপ্রদেশে তরুণী এসে বিয়ে করলেন। ছবি: সংগৃহীত

প্রেম কোনো বাধা মানে না, এমন কী কাঁটাতারের সীমানাও। যুগে যুগে সীমানা পার হয়ে ভালোবাসা ছুঁয়েছে মনের মানুষকে। তেমনই ছুঁয়েছে সুইডেনের এক তরুণীর। 

জানা যায়, তাদের ফেসবুকে আলাপ হয়েছিল। তারপর ক্রমে মন দেওয়া-নেয়া। সেই ফেসবুক-বন্ধুকে বিয়ে করতে সুইডেন থেকে উত্তরপ্রদেশে ছুটে এলেন তরুণী। হিন্দু রীতি মেনে মালাবাদল করে বিয়ে সারলেন দুইজন। সেই ভিডিও ভাইরাল।

শুক্রবার উত্তরপ্রদেশের ইটাওয়ার একটি স্কুলে চার হাত এক হয়েছে ক্রিস্টেন লিবার্ট এবং পবন কুমারের। পবনের গলায় মালা দেবেন বলে সুইডেন থেকে এসেছেন ক্রিস্টেন। এএনআই বিয়ের ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, ক্রিস্টেন লাল লেহেঙ্গা-চোলি পরে বধূ সেজেছেন। হাতে মালা। পবন বরের বেশে।

Advertisement

২০১২ সালে দুইজনের আলাপ হয় ফেসবুকে। পবন দেহরাদূনের একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন। এখন একটি সংস্থায় চাকরি করেন। বিয়ে নিয়ে পবনের পরিবারের কখনোই কোনো আপত্তি ছিল না। 

পবনের বাবা গীতম সিংহ জানিয়েছেন, তার সন্তানের ইচ্ছা মেনে নিয়েছেন তারা। গীতমের কথায়,‘এই বিয়েতে আমাদের পূর্ণ সম্মতি ছিল।’

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!