পেশায় থানার চৌকিদার কৈলাস যাদব নামে ওই বৃদ্ধ অনেক দিন ধরে বিপত্নীক। ১২ বছর আগে তার স্ত্রী মারা গিয়েছেন। তার পর থেকে তিন ছেলে পুত্রবধূকে নিয়েই কৈলাসের সংসার। তবে কিছু দিন পরে কৈলাসের কনিষ্ঠ পুত্র মারা যান। স্বামীর মৃত্যুর পর বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করেন পূজা যাদব।
বাড়ির বৌয়ের বাপের বাড়ি গিয়ে থাকার সিদ্ধান্তে রাজি ছিলেন না কৈলাস। কিছু দিন পর আবার শ্বশুরবাড়ি ফেরেন পূজা এবং সেখানেই থাকতে শুরু করেন তিনি।
.png)
আরো পড়ুন>> ভারতে অল্প সময়ের ব্যবধানে ৩টি বিমান বিধ্বস্ত
কৈলাস যে পূজাকে বিয়ে করেছেন, তা টের পাননি বাড়ির লোকেরাও। প্রতিবেশীদের মনেও কোনও সন্দেহ জাগেনি। গ্রামের অন্য লোকেরাও জানতে পারেননি কিছু।
কৈলাস পূজাকে সিঁদুর পরাচ্ছেন, এমন একটি ছবি হঠাৎ করেই প্রকাশ্যে এসছে। সে ছবি দেখে অবাক হয়েছে গোটা গ্রাম।
স্থানীয় থানার ইনস্পেক্টর জে এন শুক্লা জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তারা অবগত ছিলেন না। আসলে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: টাইমস নাও, আনন্দবাজার