ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অফিস ভবনের ভাড়া পরিশোধ না করায় টুইটারের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ১ জানুয়ারি ২০২৩
অফিস ভবনের ভাড়া পরিশোধ না করায় টুইটারের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে অবস্থিত অফিস ভবনের ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিরুদ্ধে মামলা করেছে ভবন মালিক কর্তৃপক্ষ।

শনিবার (৩১ ডিসেম্বর) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে অফিস কার্যক্রম চালাতে ১ লাখ ৩৬ হাজার ২৫০ ডলার ভাড়া দিতে হয় সামাজিক যোগাযোগমাধ্যমটিকে। কিন্তু তারা এ ভাড়া পরিশোধ করেনি। সান ফ্র্যান্সিসকোর হ্যাটফোর্ড ভবনের ৩০ তলায় টুইটারের অফিস অবস্থিত। এর পরিপ্রেক্ষিতে টুইটারকে নোটিস পাঠায় ভবন মালিক কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়, যদি পাঁচদিনের মধ্যে ভাড়া পরিশোধ না করা হয়, তাহলে টুইটারকে খেলাপি হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে, এমন নোটিশ পাঠানোর পরও টুইটার কর্তৃপক্ষ ভাড়া পরিশোধের কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলে ২৯ ডিসেম্বর সান ফ্রান্সিসকোর আদালতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে মামলা দায়ের করে ভবন কর্তৃপক্ষ।

আরো পড়ুন>> নতুন বছরে পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা দিলেন কিম

আরেক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ১৩ ডিসেম্বরের এক প্রতিবেদনে জানিয়েছিল, কয়েক সপ্তাহ ধরেই সান ফ্রান্সিসকোর সদর দপ্তরসহ বিশ্বজুড়ে অবস্থিত অন্যান্য অফিসগুলোর ভাড়া পরিশোধ করছে না টুইটার।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরের শুরুতেই দুটি চাটার্ড বিমানের ভাড়া না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।

এদিকে, এসব অভিযোগের বিরপীতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ।

২০২২ সালের অক্টোবরে টুইটারের মালিকানা কিনে নেন বিশ্বের সাবেক শীর্ষ ধনি ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এরপর থেকেই নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে দাঁড় করিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!