দ্বিমুখী ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, স্তব্ধ ইউক্রেন
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে রাশিয়া নতুন করে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ। দুদিক থেকে চালানো হামলার প্রভাবে আকাশে সতর্কতা জারি করেছে স্তব্ধ ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলইয়াক জানান, ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র জনবহুল স্থান ও বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসচকো বলেন, রাজধানীতে আঘাত হানার পর তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ১৪ বছরের মেয়ে রয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, খারকিভ, ওডেশা, লভিভ ও জাইটোমাইর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দক্ষিণের প্রদেশ ওডেশার আঞ্চলিক নেতা মেকসিম মারচেনকো বলেন, ইউক্রেনে ব্যাপক আকারে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়া বিভিন্ন দিক থেকে ইউক্রেনে হামলা করছে। তারা আকাশ ও সমুদ্র থেকে ক্রুজ মিসাইল ছুড়ছে। একইসঙ্গে কামিকাজি ড্রোনে হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউক্রেনজুড়ে আকাশে সতর্কতা জারি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেসটোভিচ বেসামরিক লোকদের নিরাপদ আশ্রয় নিতে আহ্বান জানিয়েছেন।
কিয়েভের সামরিক প্রশাসক ক্লিটসচোকো বলেন, ১৬টি ক্ষেপণাস্ত্র শহরের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চল মিকোলেইভের গভর্নর ভিটালি কিম জানান, পাঁচটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে, ওডেশা অঞ্চলে ২১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।