ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সু চির বিরুদ্ধে সব অভিযোগের রায় জানা যাবে শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ২৭ ডিসেম্বর ২০২২
সু চির বিরুদ্ধে সব অভিযোগের রায় জানা যাবে শুক্রবার
অং সান সু চি - ফাইল ছবি

মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা অবশিষ্ট পাঁচ অভিযোগের মামলার রায় দিতে যাচ্ছে দেশটির জান্তা সরকারের আদালত। আগামী শুক্রবার এ রায় দেওয়া হবে বলে আইনসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এ নিয়ে ১৮ মাসের মধ্যে সু চির বিরুদ্ধে সব অভিযোগের রায় শেষ করতে যাচ্ছে জান্তা সরকার।

গণতন্ত্রপন্থী নেত্রী সু চিকে (৭৭) এর আগে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং দাপ্তরিক গোপন আইন লঙ্ঘনসহ ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এসব অভিযোগে তাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত বছরের ১ ফেব্রুয়ারি সু চিকে বন্দী করার মধ্য দিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এর পর থেকে মিয়ানমারের নির্বাচিত এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন।

আরো পড়ুন>> ইউক্রেনকে আল্টিমেটাম রাশিয়ার

দুর্নীতির অভিযোগে এর পর থেকে একের পর এক মামলায় সু চির বিরুদ্ধে জান্তার আদালতে গোপনে বিচারকাজ চলছে। মিয়ানমারের সামরিক সরকার জান্তা হিসেবে পরিচিত।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!