ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মাছ ধরায় ব্যস্ত থাকেন স্বামী, বিরক্ত হয়ে বিচ্ছেদ চাইলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৯, ২৫ ডিসেম্বর ২০২২
মাছ ধরায় ব্যস্ত থাকেন স্বামী, বিরক্ত হয়ে বিচ্ছেদ চাইলেন স্ত্রী
ফাইল ছবি

মাছ ধরতে খুব পছন্দ করেন স্বামী। তার বেশির ভাগ সময়ই ব্যয় হয় মাছ ধরার পেছনে। পরিবারে খুব একটা সময়ও দেন না। সময় না পেয়ে আর সংসার করতে চান না স্ত্রী। চেয়েছেন বিবাহ বিচ্ছেদ।

সম্প্রতি চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম সান, তার স্ত্রী ঝাং। ১০ বছর আগে তারা বিয়ে করেছেন।

বিচ্ছেদের জন্য আদালতে করা আবেদনে ঝাং জানিয়েছেন, ১০ বছরের সংসারজীবনে সান তাকে খুব কম সময় দিয়েছেন। সংসার, স্ত্রী–সন্তানের প্রতি ভীষণ উদাসীন তিনি। সারাদিন সান মাছ ধরায় ব্যস্ত থাকেন।

এদিকে আদালতে যখন সান ও ঝাংয়ের বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়, সেখানেও ঝাং একাই উপস্থিত ছিলেন। মাছ ধরা নিয়ে সান এতটাই ব্যস্ত ছিলেন যে শুনানির সময় পর্যন্ত ভুলে গেছেন। পরে আদালতের পক্ষ থেকে বিষয়টি মনে করিয়ে দিলে তিনি হাজির হন।

আরো পড়ুন>> উল্কাপিণ্ড থেকে মিললো দুই বিরল খনিজ পদার্থ

আদালতে ঝাং বলেন, প্রতিদিন পারিবারিক কাজ শেষ করে দুই সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে এরপর কাজে যান ঝাং। সান বাড়িতে থাকলেও সারাক্ষণ সোফায় শুয়ে শুয়ে মুঠোফোনে গেম খেলেন। বাকি সময় মাছ ধরায় কাটান।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, স্ত্রীর অভিযোগের কারণে বেশ বিরক্ত হন সান। পরে তিনি নিজে বিবাহ বিচ্ছেদে রাজি হন।

বিচারকের মতে, মাছ ধরা খারাপ কাজ নয়। তবে এটার সীমা থাকা উচিত।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!