ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দক্ষিণ আফ্রিকায় ট্যাংক বিস্ফোরণ, নিহত বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬, ২৫ ডিসেম্বর ২০২২
দক্ষিণ আফ্রিকায় ট্যাংক বিস্ফোরণ, নিহত বেড়ে ১০
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে গ্যাস ট্যাংকারে বিস্ফোরণে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ১০ জনে।

শনিবার শহরটির বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাংক বিস্ফোরণ ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে গিয়েছিল। বিস্ফোরণের প্রচণ্ডতায় আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায়।

জরুরি পরিষেবা দফতরগুলো থেকে জানা যায়, বিস্ফোরণের কারণে সেখানকার ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের ছাদ ভেঙে পড়েছে। এছাড়া দুটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। বিস্ফোরণের সময় সেখানকার পথচারীরাও আহত হয়েছেন।

দেশটির জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম অ্যানটলাদি বলেন, একটি সেতুর নিচে থাকা অবস্থায় ট্যাংকারটিতে আগুন লেগেছিল। এ ঘটনার তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!