ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অবতরণের সময় উল্টে গেলো বিমান, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ২৪ ডিসেম্বর ২০২২
অবতরণের সময় উল্টে গেলো বিমান, আহত ২
ছবি: সংগৃহীত

অবতরণ করার সময় উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

ওই বিমানটিতে পাইলটসহ দু’জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

আরো পড়ুন>> লটারিতে ৪৩ কোটি টাকা জিতে কপাল খুললো গাড়িচালকের

বিমানটি দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে বিমানটি অবতরণ করার সময় পানির কাছাকাছি চলে যায় এসময় পেছনের দিক নিচু হয়ে পানি সংস্পর্শে এলে বিমানটি উল্টে যায়।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!