ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সড়কে চলছে হেলিকপ্টার, দেখতে মানুষের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ২৩ ডিসেম্বর ২০২২
সড়কে চলছে হেলিকপ্টার, দেখতে মানুষের ভিড়
ছবি: সংগৃহীত

আকাশ যান হেলিকপ্টার। কিন্তু সেটি আর শুধু আকাশেই চলছে না। হেলিকপ্টারকে দুরন্ত গতিতে সড়কে চালানো হচ্ছে। টাটা ন্যানো মডেলের একটি গাড়িকে হেলিকপ্টারে রূপ দিয়েছেন এক কাঠমিস্ত্রি। 

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের সড়কে বিচিত্র কাণ্ডটি দেখা গেছে। আর হেলিকপ্টারের মতো গাড়িটি বানিয়েছেন কাঠমিস্ত্রি সালমান।

মূলত আরোহীদের আকাশ যাত্রার স্বাদ দিতে গাড়ির উপর পাল্টে ফেলেন সালমান। এ কাজে তার খরচ হয়েছে তিন লাখ রুপি। আর সময় লেগেছে পুরো চার মাস। তার বানানো এ হেলিকপ্টারের ছুটে চলা দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ।

আকাশে উড়তে না পারলেও নিজের বানানো হেলিকপ্টার নিয়ে সালমান বেশ আশাবাদী। 

সালমান বলেন, সরকার কিংবা কোনো কোম্পানির সহযোগিতা পেলে আমি স্বল্প খরচে এমন একটি হেলিকপ্টার বানাতে পারব, যা আকাশে উড়তে বা পানির ওপর দিয়ে ছুটে চলতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!