‘যুক্তরাষ্ট্রের’ রকেটে ইউক্রেনের হামলায় দুজন রুশ সেনা নিহত
ইউক্রেনের দক্ষিণ-পূর্বে মেলিটোপোল এলাকায় রকেট হামলা চালিয়েছে কিয়েভ বাহিনী। এতে রাশিয়ার দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
মস্কো সমর্থিত কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তবে ইউক্রেনের পলাতক মেয়র বলছেন, অনেক দখলদার নিহত হয়েছে।
এদিকে, রয়টার্স দুপক্ষের কারো তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
মস্কোর নিয়োগ করা জাপোরিঝজিয়া অঞ্চরের গভর্নর ইয়েবজিনি বেলিটস্কাই বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা দুটি রকটকে ভূপাতিত করা হয়েছে। তবে চারটি রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে একটি বিনোদন কেন্দ্র রয়েছে। সেখানে মূলত খাবার খাওয়া হতো। সেটাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এসব হামলা হিমরাস রকেটেই চালানো হয়েছে।
হিমরাস মাল্টিপল রকেট লঞ্চার ইউক্রেন যুদ্ধে সবচেয়ে কার্যকরি অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি নির্ভুল লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে। এটি থেকে রাশিয়ার কমান্ডো পোস্টও রেহাই পাচ্ছে না। শুক্রবার যুক্তরাষ্ট্র কিয়েভকে আরো শক্তিশালী করতে সামরিক সহায়তা পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও শক্তিশালী ড্রোন।