ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নতুন পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১১, ৪ ডিসেম্বর ২০২২
নতুন পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান
ফাইল ফটো

ইরান নতুন করে একটি পরমাণু কেন্দ্র নির্মাণ করছে বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা। দেশটির দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশের ডারকোভিনে এ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি একটি টেলিভিশন ভাষণে  ৩০০ মেগাওয়াটের কারুন জ্বালানি কেন্দ্র নির্মাণ করার ঘোষণা করেন।

পরমাণু কেন্দ্র নির্মাণ করতে সাত বছর লাগবে এবং সেটি নির্মাণ ব্যয় হবে ১.৫ বিলিয়ন থেকে ২ বিলিয়ন।

এসলামি জানান, প্রথমে পরমাণু কেন্দ্রটি নির্মাণ করার কথা ছিল ফ্রান্সের এক কোম্পানির। কিন্তু ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হওয়ার পর তারা নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে আসে। পরবর্তীতে ইসলামিক রিপাবলিকান অব ইরানকে সহযোগিতা বন্ধ করে অন্যান্য দেশ।

সূত্র- এনডিটিভি। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!