ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ২ ডিসেম্বর ২০২২
বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প!
ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার করা নথি পর্যবেক্ষণে বিশেষ লোক নিয়োগ বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এর ফলে নথিগুলোতে আবার প্রবেশের অধিকার ফিরে পাচ্ছেন দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা। এতে বেশ বেকায়দায় পড়েছেন ট্রাম্প।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের বাড়ি মার-ও-লাগো থেকে উদ্ধার করা নথি পর্যবেক্ষণের জন্য বিশেষ মাস্টারকে বাতিল করেছে ফেডারেল আপিল আদালত। এর মধ্য দিয়ে ট্রাম্পের সব নথিগুলোতে অপরাধ তদন্তের জন্য ঘাঁটাঘাটির সুযোগ পেয়েছে বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্রের ফেডারেলের আপিল আদালতে আপিলের রায়ে ট্রাম্পের পরাজয় হয়। আদালত বলেন, নিম্ন আদালত কখনোই ট্রাম্পের স্বাধীন তদন্তকারী বা পর্যবেক্ষক নিয়োগের আবেদন গ্রহণ করবেন না এবং আপিলেও  কোনো আবেদন করতে পারবেন না।

২৩ পৃষ্ঠার মতামতে আপিল আদালত লিখেন, আইন পরিষ্কার। আমরা সরকারের তদন্তকারীদের পক্ষ থেকে কোনো ওয়ারেন্ট তামিল করার পর সেটি বন্ধ করতে কোনো রুল জারি করতে পারি না। আমরা এমন কোনো নিয়ম লিখতে পারি না যাতে শুধুমাত্র সাবেক প্রেসিডেন্টরা করতে পারবেন।

রুলে নিম্ন আদালতের বিচারকের আদেশ বাতিল করেছেন ফেডারেল আদালত। এছাড়া ট্রাম্পের হাতে জাতীয় নিরাপত্তার অপরাধ তদন্তের পরীক্ষায় ফেডারেল আইনজীবীদের গোপন নথি ব্যবহার করতে অনুমতি দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!