ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যে অঞ্চলে এগোচ্ছে রাশিয়া, স্বীকার করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪০, ১ ডিসেম্বর ২০২২
যে অঞ্চলে এগোচ্ছে রাশিয়া, স্বীকার করলো ইউক্রেন
ফাইল ফটো

দুই মাস ধরে ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণে খারকিভের বিশাল অঞ্চল ছাড়ে রুশ সেনারা। খেরসন অঞ্চলের বড় অংশও ত্যাগ করে রুশ বাহিনী। তবে ডোনেস্ক অঞ্চলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে রাশিয়া। আর তা স্বীকার করছে ইউক্রেনের সামরিক বাহিনী।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডোনেস্ক অঞ্চলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে রাশিয়ার সেনারা। তারা বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। এর মধ্যে বাখমুত ও সুলেডার এবং ওপিটনি নিকট এলাকা রয়েছে।

তারা জানায়, রুশ সেনারা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে এবং তাদের ইউক্রেন সেনাদের অবস্থানে ট্যাংক, মর্টার ও কামান ছোড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খেরসন শহরেও কামান ছোড়া হচ্ছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা দখলদারদের উদ্দেশ্য বিশ্লেষণ করছি এবং পাল্টা কঠোর ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!