ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ৩০ নভেম্বর ২০২২
বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ১০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অভিযান চালিয়ে কমপক্ষে ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে গওদার-হোশাব এলাকায় চালানো হয় অভিযান। সেনাদের দাবি, গোপন আস্তানায় লুকিয়ে ছিলেন ১২ থেকে ১৪ জনের মতো চরমপন্থী। তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করছিল, ছোঁড়ে বিস্ফোরক। পাল্টাপাল্টি সংঘাত চলাকালে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১০ সন্দেহভাজন চরমপন্থী। বাকি দুই জন পালিয়ে গেছে, এমনটাও নিশ্চিত করে সেনা মুখপাত্র। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গোলাবারুদ ও অত্যাধুনিক অস্ত্র।

আরো পড়ুন>> বাবা-মায়ের সামনেই ৮ বছরের বালককে গিলে খেল বিশাল কুমির!

তাছাড়া, পলাতকদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছেন সেনা সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অঞ্চলটিতে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা।

সূত্র: ডন নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!