ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জ্বালানি অবকাঠামোতে হামলা, ‘অন্ধকার’ ইউক্রেনে হাহাকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২৫ নভেম্বর ২০২২
জ্বালানি অবকাঠামোতে হামলা, ‘অন্ধকার’ ইউক্রেনে হাহাকার
ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস হওয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মেরামতের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিয়েভ। বিশেষ করে, পানি ও বিদ্যুৎ সংযোগ দিতে মরিয়া ইউক্রেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আঘাত হেনেছে। এতে দেশটির ৮০ শতাংশ এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিসচকো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার বেশি সময় রাশিয়ার চালানো হামলায় কিয়েভের এলাকাগুলো বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ৬০ শতাংশ মানুষ জরুরি বিভ্রাটে ভুগছেন।

তাপমাত্রা জিরো-এর নিচে নামছে উল্লেখ করে কিয়েভ কর্তৃপক্ষ বলছে, তারা পানি সেবা পুনরায় সক্রিয় করতে সক্ষম রয়েছে। তবে লাইট জ্বালানো ও তাপ ফেরানোর জন্য কাজ চলছে।

নরওয়েজীয় শরণার্থী কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জ্যান ইগিল্যান্ড এক বিবৃতি বলেন, সবচেয়ে শক্তিশালী মত হচ্ছে যে, রাশিয়া ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর হামলা করছে। এসব হামলার কারণে শীতজুড়ে বিদ্যুৎ, উষ্ণতা ও পানির সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবে বেসামরিক লোক। যেহেতু মস্কো পাওয়ার গ্রিডের ওপর হামলা করেছে তাই এটি এখন হতাশার বিষয়। 

রাশিয়ার কয়েক সপ্তাহের হামলায় ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে। এতে লাখ লাখ মানুষ অন্ধকারে নিমজ্জিত হবেন। নয় মাসের যুদ্ধে লক্ষ্য করা এলাকায় ব্যর্থতার কারণেই মস্কো নিজেদের সক্ষমতা দেখাতে এসব হামলা করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!