ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৫ ছুরি দিয়ে শ্রদ্ধাকে ৩৫ টুকরো করে আফতাব: দিল্লি পুলিশ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১১, ২৪ নভেম্বর ২০২২
৫ ছুরি দিয়ে শ্রদ্ধাকে ৩৫ টুকরো করে আফতাব: দিল্লি পুলিশ 
ফাইল ফটো

ভারতের দিল্লির মেহরৌলিতে লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে হত্যার পর মরদেহ ৩৫ টুকরো করেন প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। মরদেহ টুকরো করতে আফতাব পাঁচটি ছুরি ব্যবহার করেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার দিল্লি পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, আফতাব শ্রদ্ধাকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করতে যে পাঁচটি ছুরি ব্যবহার করেছিলেন তা পাওয়া গেছে। তবে একটি করাত এখনো নিখোঁজ রয়েছে। 

দেশটির পুলিশ আরো জানায়, তারা পাঁচটি ছুরি উদ্ধার করেছে, প্রতিটি ৫-৬ ইঞ্চি লম্বা, এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গত ১৮ মে শ্রদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেন আফতাব। পরে প্রেমিকার মরদেহ ৩৫ টুকরো করার পর সেগুলো সংরক্ষণ করতে নতুন ফ্রিজও কিনেছিলেন তিনি। এরপর ১৮ দিন ধরে দিল্লির জঙ্গলের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার দেহের টুকরাগুলো ফেলতেন আফতাব।  

শ্রদ্ধার হত্যাকাণ্ড প্রকাশ্যে এলে ভারতজুড়ে শুরু হয় প্রবল আলোচনা। অনেকে আফতাবের বিচারের জন্য দাবি করে আসছেন। এছাড়া এ ঘটনার জন্য দিল্লি পুলিশ ব্যাপকভাবে তদন্ত চালাচ্ছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!