ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হোটেল কক্ষে উঠেন প্রেমিক-প্রেমিকা, আওয়াজ শুনে দৌড়ে যান কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০১, ২৩ নভেম্বর ২০২২
হোটেল কক্ষে উঠেন প্রেমিক-প্রেমিকা, আওয়াজ শুনে দৌড়ে যান কর্মীরা
প্রতীকী ছবি

প্রথমে হোটেল কক্ষে উঠেন প্রেমিকা গীতা। তারপর সেই কক্ষে উঠেন প্রেমিক প্রবীণ ওরফে সীতু। কিছুক্ষণ পর কক্ষ থেকে ভেসে আসে আওয়াজ। সেই আওয়াজে হতচকিত হন হোটেলের কর্মীরা। তারপর পুলিশে খবর দেন তারা। 

মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লির নারেলা এলাকার একটি হোটেলে ঘটনাটি ঘটেছে।

আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিক প্রবীণ ওরফে সীতুর বিরুদ্ধে হোটেল কক্ষে বিতণ্ডতার জেরে প্রেমিকার বুকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, হোটেলের কর্মীরা পুলিশের কাছে দাবি করেছেন ,ঐ দু’জন হোটেলে ঢোকার কিছুক্ষণ পরই চিৎকার-চেঁচামেচির আওয়াজ পান তারা। দু’জনের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল। এরপরই গুলির আওয়াজ পান হোটেলের কর্মীরা।

পুলিশকে হোটেলের কর্মীরা জানান, পরপর দু’টি গুলির আওয়াজ পেয়ে ঐ কক্ষে ছুটে যান তারা। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তারপরই পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন এক নারী। তার কিছুটা দূরেই গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে নারীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রবীণের মাথায় গুলি লাগলেও তিনি বেঁচে গেছেন। হাসপাতালে চিকিৎসা চলছে তার।

পুলিশ জানায়, অভিযুক্ত প্রবীণ বিবাহিত। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও চলছে। সেই মামলায় সম্প্রতি জামিন পেয়েছিলেন। প্রেমিকাকে গুলি করে হত্যার করার পর নিজের মাথাতেও গুলি চালান প্রবীণ। কিন্তু সেই গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে গেলেও বেঁচে যান। তবে তার অবস্থা সঙ্কটজনক বলে জানান চিকিৎসকরা। কেন প্রেমিকাকে খুন করলেন প্রবীণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!