ট্রাম্পের বিপক্ষে চলে গেল সুপ্রিম কোর্টের রায়!
সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিটার্ন হাউস অব রিপ্রেজেন্টেটিভস কমিটিতে দেওয়ার নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
ট্যাক্স রিটার্নের বিষয়ে নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে ৩১ অক্টোরব ট্রাম্পের করা জরুরি আবেদন বাতিল করেন এ নির্দেশনা দেন আদালত।
আদালত বলেন, আইন বিষয়ক কাজের অংশ হিসেবে কমিটির উদ্যোগ ও অনুরোধে ট্রাম্পের ট্যাক্স রেকর্ড দেখা যাবে।
রায়ের সময় কোনো বিচারকই এ সিদ্ধান্তের বিপরীতে মতামত দেননি।
২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের ছয় বছরের ট্যাক্স রেকর্ড সন্ধানকারী কমিটি হাউস অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকাদের দখলে যাওয়ার আগে অল্প সময় পাবেন। কারণ, গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নেয় রিপাবলিকান পার্টি। আর ডেমোক্রেটিভ পার্টি আগামী জানুয়ারি পর্যন্ত আছে। সেই কমিটির মেয়াদ জানুয়ারি পর্যন্তই থাকবে।
২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত সপ্তাহে ঘোষণা দেন ট্রাম্প। তবে তার অনেক বৈধ দুর্ভাগ্যের মধ্যে ট্যাক্স রিটার্ন নিয়ে যুদ্ধ করা অন্যতম।
ওয়েস অ্যান্ড মিনস চেয়ারম্যান রিচার্ড নিল বলেন, কংগ্রেসের তত্ত্বাবধানের নীতিকে সমর্থন করেছেন সুপ্রিম কোর্ট।
নিল এক বিবৃতিতে বলেন, এটি রাজনৈতিক ঊর্ধ্বে রয়েছে এবং এখন কমিটি তার কাজ পরিচালনা করবে, যা গত সাড়ে তিন বছর ধরে আমরা খুঁজছিলাম।
এদিকে, ট্রাম্পের মুখপাত্রের কাছে মন্তব্যের জন্য অনুরোধ করা হয়। তবে তার কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।