ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনের জেরুজালেমে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২৩ নভেম্বর ২০২২
ফিলিস্তিনের জেরুজালেমে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
প্রতীকী ছবি

ফিলিস্তিনের জেরুজালেমের প্রবেশ মুখে এক বিস্ফোরণে অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার শহরের প্রবেশ মুখে থাকা একটি বাস স্টেশনের কাছে বিস্ফোরণটি ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, জেরুজালেমের প্রবেশ মুখে বিস্ফোরণে কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, এখনো হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। তবে আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!